সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

জ্যাক বল আউট, টম কুরান ইন

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জ্যাক বল আউট, টম কুরান ইন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী ইংলিশ পেসার টম কুরান। ইনজুরিতে জ্যাক বল ছিটকে যাওয়ায় কুরানকে দলে ডাকা হয়।

 

এর আগে হাতের ফ্র্যাকচার থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ফিরছেন অ্যালেক্স হেলস।

 

হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন ২৫ বছর বয়সী নটিংহ্যাম্পশায়ারের বোলার জ্যাক বল। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা টম কুরান। এখন পর্যন্ত ৪২টি প্রথমশ্রেণির ম্যাচ খেলে ৭১ ইনিংসে কুরান তুলে নিয়েছেন ১৪৭ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ৩৬ ম্যাচে উইকেট সংখ্যা ৫৮টি। আর ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে কুরান দখল করেছেন ৩৪ উইকেট।

 

অ্যান্টিগায় আগামী শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ।

সূত্র: বাংলা নিউজ