সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জোবাইদার হাতের রান্না করা চিকেন স্যুপ খাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
জোবাইদার হাতের রান্না করা চিকেন স্যুপ খাচ্ছেন খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। হাসপাতালে তিনি পুত্রবধূ জোবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিও’র ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।

৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন।

এবিষয়ে জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জোবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

২০১৮ সালে তাকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় সাজা নিয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন।
কিন্তু বিএনপি নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেক দিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে ২০২০ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়; কিন্তু সেই সরকার তাতে সাড়া দেয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে।

সূত্র: কালের কণ্ঠ