সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশে অনলাইন হোটেল বুকিং সেবাদাতা প্রতিষ্ঠান জোভাগো’য় মাসব্যাপী হোটেল বুকিং দিলেই মিলবে স্মার্টফোন। ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে একদিনে সীমাবদ্ধ না রেখে ফেব্রুয়ারি মাস জুড়ে প্রিয় মানুষের সাথে চমৎকার সময় ও ঘুরে বেড়ানো সুযোগ করে দিতে এমন আয়োজন করেছে অনলাইন হোটেল বুকিং প্লাটফর্ম জোভাগো।
‘মানথ অব লাভ’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় জোভাগোতে হোটেল বুকিং দিলেই নিশ্চিত উপহার হিসেবে মিলবে স্মার্টফোন।

মাসব্যাপী এই আয়োজনে স্মার্টফোনের পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে স্মার্টফোনের পাশপাশি আরও উপহার পাবেন। এই অফারের আওতায় দেশের সেরা পর্যটন স্থানগুলোতে হোটেল বুকিং করা যাবে। এই ঠিকানায় গিয়ে কয়েক ক্লিকে হোটেল বুকিং করতে পারবেন গ্রাহকরা।
জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়েস আলী বলেন, ছোট এই জীবনের আমরা কাজে ব্যস্ত থেকে আমাদের সময় পার করি। প্রিয় মানুষের সাথে সময় দেয়া হয়ে উঠে না। তাই ভালোবাসার মাসে জোভাগো চায় প্রিয় মানুষের সাথে দেশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুক সবাই। ব্যস্ত সময়ের মাঝে খানিকটা সময় থাকুক একান্ত নিজের এবং আনন্দময়। তাই জোভাগোর বিশেষ এই আয়োজন মানথ অব লাভ।
সূত্র :টেকশহর









