নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোয়নের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় তিনি ঢাকার ধানমাণ্ডি-৩ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নের জন্য এ আবেদন পত্র জমা দেন। আগামী ডিসেম্বর মাসে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা নগরীর কোট স্টেশন এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ৯ ফেব্রুয়ারি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। মরহুম মোয়াজ্জেম হোসেন ও মা মরহুম পরিশন নেসার সন্তান। তিনি বি.এ (সম্মান), এম.এ (রাষ্ট্র বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। তিনি ১৯৭৬ সালে রাজশাহী সিটি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।

১৯৮০ সালে রাজশাহী দারুস সালাম আলীয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান। ১৯৮৬ সালে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান। ২০০০ সাল থেকে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১০ সালে সরকারিভাবে অবসরে যাওয়ার পর ছাত্র/ শিক্ষক/ গভর্ণিং বডি এলাকাবাসীর অনুরোধে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বর্তমান এ কলেজের গভর্ণিং বডির বিদে্যুৎসাহী সদস্য হিসেবে রয়েছেন।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ছাত্র রাজনীতিতে ১৯৬২ ও ৬৪ সালে স্কুলে ছাত্র অবস্থায় শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ, ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নে যোগদান, ১৯৬৮ সালে জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে, ৬৯ সালে গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ১৯৭০ সালে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রাজনৈতিক জীবনে ১৯৬৮ সালে কমিউনিস্ট পার্টির প্রার্থী সদস্য পদ লাভ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সি.পি.বি সদস্য পদ লাভ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও কমিনিস্ট পার্টি পরিচালিত বৃহত্তর রাজশাহী অঞ্চলের ক্যাম্পের সহকারী পরিচালক।
১৯৭২ সালে জেলা সি.পি.বি সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। ১৯৭৪ সালে বৃহত্তর রাজশাহী জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক, ১৯৮৪ সালে জেলা সি.পি.বি. সাধারণ সম্পাদক, ১৯৮৬ সালে জেলা সি.পি.বি সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য লাভ, ১৯৮৬ সালে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাধীনতার পর বিভিন্ন সময় গঠিত ৩ দলীয় ঐক্যজোট ১০ ও ১৫ দলীয় ঐক্যজোটের জেলা কমিটির সদস্য ছিলেন।
তিনি আওয়ামী রাজনীতিতে ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগদান, ১৯৯৬ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্য নির্বাহী সংসদের সদস্য, ২০০৪ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ১ নং যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, ২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পর ৩ বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটন এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা পেশাগত জীবনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক ও জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলার আহ্বায়ক। বিগত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় উদযাপন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টি.এস.সি মিলনায়তনে শ্রেষ্ঠ শিক্ষক (শিক্ষক নেতা) হিসেবে সম্মাননা অর্জন করেন। এছাড়া রাজশাহীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাগত সংগঠন বিভিন্ন সময়ে তার অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেয়েছেন।
এছাড়া শফিকুর রহমান বাদশা কারা বরণ ও নির্যাতন স্বীকার হয়েছেন। ইয়াহিয়ার সামরিক শাসন আমলে সামরিক শাসন বিরোধীআন্দোলনে অংশগ্রহণের জন্য তার অনুপস্থিতিতে সামরিক আইনের অধীনে বিচারে ১৫ দিনের জেল এবং ১৫ বেত মারার শাস্তি হয়। বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৬ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত কারাবরণ করেন। এরশাদ ও বিএনপি আমলে বিভিন্ন সময় মিথ্যা মামলা দায়ের, এমনকি বিএনপি শাসন আমলে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে তার সম্পূর্ণ বেতন স্থগিত করা হয়েছিল।
স/শ










