সদ্য প্রকাশিত
নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না
আন্তর্জাতিক

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস সতর্ক করে বলেছেন, যদি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম সরিয়ে নেওয়া হয়, তাহলে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। শনিবার পোপ ফ্রান্সিস-এর সঙ্গে বৈঠকের পর হলি সী-তে ফিলিস্তিনি দূতাবাস উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

ট্রাম্পের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট আব্বাস জানান, এ বিষয়ে তিনি ট্রাম্পকে লিখিতভাবে জানিয়েছেন। তিনি বলেন, যদি জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করা হয় তাহলে তা শান্তি প্রক্রিয়াকে সহযোগিতা করবে না। আমরা আশা করি, এটা ঘটবে না।

 

প্রায় দেড় বছর আগে ভ্যাটিকান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। জেরুজালেমের অবস্থা মধ্যপ্রাচ্যের সংকটগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ও জটিল ইস্যু। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যত রাজধানী হিসেবে মনে করে। আর ইসরায়েল পুরো জেরুজালেমকেই তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।

 

রবিবার প্যারিসে এক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে উভয় দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হতে পারে। পোপ ফ্রান্সিসও বেশ কয়েক বার শান্তি আলোচনা শুরু তাগাদা দিয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন