সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

জেএমবি নেতা সাইদুরসহ ৩ জনের বিচার শুরু

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
জেএমবি নেতা সাইদুরসহ ৩ জনের বিচার শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তৎকালীন প্রধান সাইদুর রহমান ওরফে জাফর ওরফে আইয়ুবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা বিচার শুরুর আদেশ দেন।

আগামী ১৪ মার্চ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

তিনি জানান, চার্জ গঠনকালে সাইদুর রহমান আদালতে হাজির ছিলেন।

মামলার অপর দুই আসামি হলেন-সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহেল কাফি ও কাফির স্ত্রী আয়শা আক্তার। তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

তাপস কুমার পাল জানান, সাইদুর রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে আদালতকে জানিয়েছেন।

মামলাটিতে ২০১০ সালের ৭ আগস্ট ডিবির ইন্সপেক্টর সোহরাব হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলাটির বিচার শুরুর জন্য ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে ২০১১ সালের ২ জানুয়ানি পাঠানো হয়। ওই আদালত মামলাটিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন। কিন্তু আইন অনুযায়ী মামলাটিতে সরকারের অনুমোদন না থাকায় পরে ওই আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালতে ফেরত পাঠান। পরে মহানগর দায়রা জজ আদালত ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠান।

২০১৬ সালের ২৬ আগস্ট মামলাটিতে সরকার অনুমোদন দেয়। গত ৪ জানুয়ারি আদালত নতুন করে অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটিতে মোট ২১ জন সাক্ষী রয়েছেন।

২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে আসামিদের ২৪ ধরনের জিহাহি বইসহ গ্রেপ্তার করা হয়।

জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৬ সালের শেষের দিকে সাইদুর রহমান দলটির প্রধানের দায়িত্ব গ্রহণ করে পুনর্গঠিত করেন। তিনি দেশের অভ্যন্তরে সস্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার জন্য সুরা সদস্য নিয়োগ করে তাদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দিতেন। তিনি নিজে বিভিন্ন জেলায় সফর করে নেতা-কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

সূত্র:রাইজিংবিডি