জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুম, নির্যাতনের ১৮৫৫ মামলা দায়ের: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় এক হাজার ৫৬টি মামলা রুজু হয়েছে বলেজানান তিনি।

মন্ত্রীবলেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করাহচ্ছে যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।

আর জামিন প্রসঙ্গে তিনি জানান, এটা প্রদান সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।

 

সূত্র: বিবিসি বাংলা