সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জীবন শঙ্কায় বিএনপি নেতা আমিনুল হক

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৯১ মিনিট পড়া
জীবন শঙ্কায় বিএনপি নেতা আমিনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের অবস্থা সংকটাপন্ন।মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছে পরিবার।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বিএনপি সরকারের সময়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক এখন ইউনাইটেডের সিসিউতে চিকিৎসাধীন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করে এসেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দেখতে ওই হাসপাতালে গিয়েছিলেন। বিএনপি ও আমিনুল হকের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে আমিনুল হক বিএনপির প্রার্থী হয়েছিলেন।