সিল্কসিটিনিউজ ডেস্ক :
রুবিনা দিলায়েক বলেন, ‘আমার প্রথম টিভি শো ছিল এবং আমার চেহারার জন্য আমাকে সবার সামনে আজেবাজে কথা বলা হয়েছিল। আমার মন খারাপ হয়ে যায়।

এরপর তিনি আরো বলেন, ‘আমি ওজন কমিয়েছি, কিন্তু একই সঙ্গে আমাকে দুর্বল এবং ফ্যাকাশে দেখাতে শুরু করে। আমার এনার্জি খুব কমে গিয়েছিল। সেই সময়ের দিকে ফিরে তাকালে আমার মনে হয়, ওই সময় আমি কী ভাবছিলাম? আমি নিজেকে কী ভেবেছিলাম?’
ইন্ডাস্ট্রিতে আসার আগে একদম সাধারণ এবং পুষ্টিকর ডায়েট অনুসরণ করতেন রুবিনা, সেসময় ঘি, দুধ, দই, সব কিছু খেতেন।
রুবিনা বলেন, ‘ইস! কেউ যদি আমাকে সেই সময় শিখিয়ে দিত যে আমি যেমন আছি তেমনভাবেই নিজেকে গ্রহণ করা উচিত তাহলে কী ভালোই না হতো।









