সিল্কসিটিনিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড। এই ম্যাচটি পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই।
তার কারণ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

কাজেই আজকের ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।
অন্যদিকে আজকে জিতলেই সরসারি সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। তারা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে পরাজিত করে সেমির পথেই রয়েছে।
পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, আগা সালমান, বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, সালমান মিরাজ ও উসমান তারিক।
ইংল্যান্ড: ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার ও আদিল রশিদ।










