সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

জিঙ্কো গাছ যে কারণে হাজার বছর বাঁচে

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
জিঙ্কো গাছ যে কারণে হাজার বছর বাঁচে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিঙ্কো নামের গাছ এক হাজারেরও বেশি সময় ধরে বেঁচে থাকার রহস্য এবার জানতে পেরেছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় জানা যায়, রোগবালাই থেকে বেঁচে যেতে এবং খরার কবল থেকে নিজেদের রক্ষা করতে এক ধরনের ক্যামিক্যাল সংরক্ষণ করে গাছটি।

বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে পার্কে এই গাছ দেখা যায়। তবে বনের মধ্যে কিন্তু গাছটি অনেকটাই কমে গেছে। কারণ, অন্য গাছের মতো এটি সেই হারে বংশবৃদ্ধি করে না।

নর্থ  টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিচার্ড ডিক্সন বলেন, এই গাছ স্বাস্থ্যকর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখে। এমনকি বয়স শত শত বছর পার হলেও শরীরে তার ছাপ রাখতে চায় না। বয়সের ভারে রোগবালাইকে পেয়ে বসতেও দেয় না।

এই গাছের আরেকটি বৈশিষ্ট হলো, খুবই ধীর গতিতে বেড়ে ওঠে। শরৎকালে এই গাছের পাতা আকর্ষণীয় রকমের হলুদ বর্ণ ধারণ করে।

চীন এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, এই গাছের বয়স ১৫ থেকে ৬৬৭ বছরের মধ্যে একই ধরনের অল্পবয়সী মনে হয়। সাতশ বছর বয়স হলে আরো বেশি করে ক্যামিক্যাল নিঃসরণ করে। যার ফলে অবসাদ দূর করে আরো দীর্ঘ সময় টিকে থাকার পরিকল্পনা করতে পারে গাছটি।