সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াত স্বাধীনতাবিরোধী দল: জামায়াত সম্পাদক

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
জামায়াত স্বাধীনতাবিরোধী দল: জামায়াত সম্পাদক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের একদিনের মাথায় দিনাজপুরের খানসামা উপজেলার এক জামায়াত নেতা পদত্যাগ করেছেন। তার নাম বখতিয়ার উদ্দীন।

তিনি ছাত্রশিবির নীলফামারী শাখা জেলার সাবেক সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ছিলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের একদিনের মাথায় দিনাজপুরের খানসামা উপজেলার এক জামায়াত নেতা পদত্যাগ করেছেন। তার নাম বখতিয়ার উদ্দীন।

তিনি ছাত্রশিবির নীলফামারী শাখা জেলার সাবেক সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ছিলেন।

খানসামা উপজেলা জামায়াতের আমির বরাবর পদত্যাগপত্রে বখতিয়ার উদ্দিন উল্লেখ করেন, ১৯৯০ সালে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করি। ১৯৭৭ সালে আমার জন্ম হওয়ায় স্বাধীনতার বিষয়ে অস্পষ্টতা থেকে যায়।’’

বখতিয়ার উদ্দিন আরও উল্লেখ করেন, ‘১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগপত্র বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে এই বিষয়টি প্রতীয়মান হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে সরাসরি স্বাধীনতাবিরোধীতা করেছিল। রাজ্জাক আরও পরামর্শ দিয়েছেন যে, এই স্বাধীনতাবিরোধিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তার এই বক্তব্যে আমার এত দিনের ভুল ভেঙে যায় এবং বিশ্বাস হয় জামায়াত স্বাধীনতাবিরোধী দল। তাই আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কোনোভাবেই এই দলের সঙ্গে যুক্ত থাকতে পারি না।’

তিনি বলেন, ‘তাই আমি নিজের ভুল বুঝতে পেরে তিনি জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের সব সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং বাংলাদেশ জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলাম।’