সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াত ছাড়া বিএনপি অচল: কাদের

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
জামায়াত ছাড়া বিএনপি অচল: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াতের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে আলাদা করে লাভ নেই। জামায়াত ছাড়া বিএনপি অচল। তারা এই বৃন্তে দুই ফুল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন।

বিএনপি-জামায়াত জোট প্রসঙ্গে তিনি বলেন, তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেটিও বিএনপি-জামায়াত একসঙ্গে মিলেই করেছে।

বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে প্রত্যাশা করে কাদের বলেন, আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। বিএনপি-ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না।

জঙ্গিবাদে জড়িতদের বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে কাদের বলেন, এই যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে। জঙ্গিবাদে জড়িতকে তারা মনোনয়ন দিয়েছে বলে আমরা জানি। অবশ্য এগুলো তাদের জন্য নতুন কিছু নয়।