সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াতকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা নজরুল

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
জামায়াতকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা নজরুল
সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তাঁতি দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ক্ষমা চাওয়ার দাবি যুক্তিসংগত। যারা গণতন্ত্র হত্যা করেছে, তারাও আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চায়নি।

তিনি বলেন, জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। এ জন্য তাদের দুঃখ, লজ্জা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা যেমন যুক্তিসংগত দাবি, তেমনি আরও যুক্তিসংগত দাবি আছে। স্বাধীনতার বিরোধিতা যারা করেছে, অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, যারা অপরাধ করেছে, তাদের সবার ক্ষমা চাওয়া উচিত। আর তারা যদি কোনো দোষ করেন, তাহলে তাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এ দেশে সেই রীতির প্রচলন নেই।

তবে জামায়াত বিলুপ্ত করে আলাদা দল গঠন করার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার।

জামায়াত ২০-দলীয় জোটে নেই—এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তার জানা মতে, ২০-দলীয় জোটে কোনো পরিবর্তন ঘটেনি। জামায়াতের পক্ষ থেকে তাদের কখনো বলা হয়নি যে, তারা সিদ্ধান্ত নিয়েছে, জোটের সঙ্গে থাকবে না।

‘তবে জামায়াত একটি আলাদা রাজনৈতিক দল। সেই দলের সিদ্ধান্ত নেয়ার সুযোগ, অধিকার ও ক্ষমতা তাদের আছে। কিন্তু তাদের জানা মতে, এমন কোনো সিদ্ধান্ত জামায়াত নিয়েছে বলে তারা শোনেননি।’

বিএনপি নেতাদের উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আমরা বলেছি, আমাদের দলে কেউ কোনো না কোনোভাবে আছে—এমন কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে, তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নেব