সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াতের রেজিস্ট্রেশন মামলা কার্যতালিকায়, যে আহ্বান শিশির মনিরের

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
জামায়াতের রেজিস্ট্রেশন মামলা কার্যতালিকায়, যে আহ্বান শিশির মনিরের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন মামলা আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য রাখা হয়েছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় আইনজীবী বন্ধুদের আপিল বিভাগে হাজির থাকার জন্য অনুরোধ জানান তিনি।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানোর পাশাপাশি আইনজীবীদের উপস্থিত থাকার আহ্বান জানান শিশির মনির।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিষ্ট্রেশন মামলা আগামী কাল আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য এসেছে। আগামীকাল সকাল ৯টায় আইনজীবী বন্ধুদের আপিল বিভাগে হাজির থাকার জন্য অনুরোধ করা হল।’

 

সূত্র: যুগান্তর