জাতীয়

জাফলংয়ে সাত হাজার ঘনফুট পাথর জব্দ

নিউজ ডেস্ক১৮ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯২৭ ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অভিযান চালিয়ে প্রায় সাত হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দ করা পাথরগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হবে।

তিনি আরো বলেন, ‘জব্দ করা পাথর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

জাফলংয়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’