সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় পার্টি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে: জিএম কাদের

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
জাতীয় পার্টি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে: জিএম কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। তাই জাতীয় পার্টি সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারে ভুলত্রুটি ধরিয়ে দেবে।

শনিবার রাতে রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সংবর্ধনাসভায় জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি সংসদে বঞ্চিত এবং অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সংসদে কতটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখতে পারে তা কাজের মাধ্যমে প্রমাণ হবে। আমরা একটি জবাবদিহিতামূলক সরকার গঠনে কাজ করব।

এ সময় মসিউর রহমান রাঙ্গা বলেন, নির্বাচনে প্রমাণ হয়েছে, যারা আগুন সন্ত্রাস করে জনগণ তাদের পছন্দ করে না।

২০১৪ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ১৩০০ গাড়ি পুড়িয়ে দিয়েছে, যারা গণপরিবহনে চলাচলকারী সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সংসদে আমরা দরিদ্র, মেহনতি মানুষের কথা বলব। আমরা সাংবাদিকদের কথা বলব। আমরা গণমানুষের আস্থা অর্জন করে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফল অর্জন করব।

মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সভাপতি রফিকুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।