সিল্কসিটিনিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণার কথা ছিল আজ বিকালে। কিন্তু প্রার্থী ঘোষণা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রার্থী ঘোষণার কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও তার শরিক বিএনপির ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। গণফোরাম কার্যালয়ের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও গতকাল জানানো হয়।










