সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে : গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে : গণঅধিকার পরিষদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে রংপুরে জাতীয় পার্টি নেতাদের বক্তব্যে ফুঁসে উঠেছে গণঅধিকার পরিষদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন দলটির নেতারা। অন্যথায়, রংপুরসহ সারাদেশে জাতীয় পার্টির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য মো. হানিফ খান সজীব জাতীয় পার্টির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানান।

এ সময় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা মোন্নাফসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হানিফ খান সজীব বলেন, ‘রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতাদের একটি বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ সম্পর্কে অত্যন্ত বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের এমন অসভ্য আচরণ ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তিনি বলেন, ‘ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতাকর্মীরা এর আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে এ ধরনের করুচিপূর্ণ ও কটূক্তিমূলক অসভ্য আচরণ করেছিল। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতার স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে জাতীয় পার্টি হয়তো সেটিকে দুর্বলতা ভাববে।’

জাতীয় পার্টির মিছিল থেকে যারা নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ নিয়ে কটূক্তি করে বাজে স্লোগান দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

সূত্র: কালের কণ্ঠ