সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতিসংঘে মার্কিন দূত হিসেবে দক্ষিণ ক্যারোলিনার গর্ভনর নিকি হেলির নাম ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
৪৪ বছর বয়সী নিকি হেলি হলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার সমপদমর্যাদার প্রথম কোনো নারী।
রিপাবলিকান পার্টির ‘উঠতি’ এ নেত্রী ২০১১ সাল থেকে দক্ষিণ ক্যারোলিনার গর্ভনরের দায়িত্ব পালন করছেন। তার বাবা ভারতীয় বংশোদ্ভূত বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
২০১৫ সালের জুনে চার্লিস্টনে আফ্রিকান-আমেরিকান একটি গির্জায় সন্ত্রাসীর নির্চিবারে গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন নিকি হেলি।
সূত্র: বাংলা নিউজ










