সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
আন্তর্জাতিক

‘জলবায়ুর দায়িত্ব ঈশ্বরের, পরিবর্তনে মানুষ দায়ী নয়

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
‘জলবায়ুর দায়িত্ব ঈশ্বরের, পরিবর্তনে মানুষ দায়ী নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য ড্যানি হিলে রায়ি দাবি করেছেন, জলবায়ুর দায়-দায়িত্ব ঈশ্বরের।  তাই জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ দায়ী নয়। সম্প্রতি দেশটির সঙ্গীত ও রাজনীতি বিষয়ক সাময়িকী হট প্রেসকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

 

ড্যানি হিলে বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিজ্ঞানীরা অতি উৎসাহীর আচরণ করছেন। এর কারণ তারা প্রচুর অর্থ সাহায্য পাচ্ছেন।

 

এর আগে কিলগারভানের এই এমপি পার্লামেন্টে বলেছিলেন, ‘ ঈশ্বর নিজেই জলবায়ুর দায়িত্বে রয়েছেন। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নেই।’

 

এ বিষয়ে জানতে চাইলে হট প্রেসকে হিলে বলেন, প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।  কিছু বস্তুর ওপর নির্ভর করে আমার এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এই বস্তুগুলো এখানেই রয়েছে এবং ইতিহাস তা প্রমাণ করেছে।

 

তিনি বলেন, ‘আমরা বরফযুগ পার করেছি। আমাদের নুহ (আ.) এর নৌকার ইতিহাস রযেছে। আমাদের ১৭৪০ সালের  দুর্ভিক্ষের ইতিহাস রয়েছে, যা টানা দুই বছর খরার কারণে হয়েছিল। এই গুলিই হচ্ছে সেই বিষয। কিছু শতাব্দি রয়েছে যখন দেশে প্রচণ্ড গরম ও উষ্ণতা অনুভূত হয় এবং আরো কিছু শতাব্দি রয়েছে যখন প্রচুর বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল। তাই এগুলিই হচ্ছে সেই সব বিষয়।’

 

সূত্র : রাইজিংবিডি