সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, মুক্তিযোদ্ধার মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাই-ভাতিজার হামলায় এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার নাম ওয়াজেদ বিশ্বাস। ১৬ আগস্ট রাতে তার ওপর এ হামলা হয়। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগস্ট) ভোরে তিনি মারা যান।

নিহতের ছেলে তাজুল বিশ্বাসের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান,জমিজমা নিয়ে বিরোধের জেরে ১৬ আগস্ট রাতে ওয়াজেদ বিশ্বাসের ওপর হামলা চালায় তার ভাই রায়হান বিশ্বাস ও ভাতিজা কওসার বিশ্বাস। এতে তিনি মাথায় অঘাত পান। আহত অবস্থায় তাকে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৩টার দিকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পরীক্ষিত বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাস মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে।

শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় পুলিশ রায়হান বিশ্বাস ও কাওছারকে আটক করে।

 

সূত্র: বাংলাট্রিবিউন