সদ্য প্রকাশিত
খেলা

জন্মদিনে রিয়াল মাদ্রিদ সম্পর্কে চমৎকার কিছু তথ্য

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭২ মিনিট পড়া
জন্মদিনে রিয়াল মাদ্রিদ সম্পর্কে চমৎকার কিছু তথ্য

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

১৯০২ সালের ৬ মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপের অন্যতম সফল ক্লাবটির ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার। জন্মদিনে রিয়াল মাদ্রিদ সম্পর্কে চমৎকার কিছু তথ্য জেনে নেওয়া যাক।

*রিয়াল মাদ্রিদ ১১৫ বছরে ম্যাচ খেলেছে ৩ হাজার ৯১৪টি। এর মধ্যে জিতেছে ২ হাজার ৩০৫টি, ড্র ৭৫৭টি, হেরেছে ৮৫২টি। গোল করেছে ৮ হাজার ৪৪২টি, গোল হজম করেছে ৪ হাজার ৪৬১টি।

*টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড জিনেদিন জিদানের অধীনে (৪০ ম্যাচ)।

*টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড কার্লো আনচেলত্তির অধীনে। তার অধীনে ২০১৪-১৫ মৌসুমে টানা ২২ ম্যাচ জিতেছিল রিয়াল।
*রিয়ালের হয়ে কমপক্ষে এক মিনিট হলেও কোনো অফিশিয়াল ম্যাচ খেলেছেন ৭২৯ জন খেলোয়াড়। স্প্যানিশদের মধ্যে সর্বোচ্চ ৭৪১ ম্যাচ খেলেছেন রাউল গঞ্জালেস। আর বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৫২৭ ম্যাচ খেলেছেন রবার্তো কার্লোস।

*রিয়ালের হয়ে কমপক্ষে একটি হলেও গোল করেছেন ৩৯২ জন খেলোয়াড়। ৩৯২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো।

*১১৫ বছরের ক্লাব ইতিহাসে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় হার ১১-১ গোলে, ১৯৪২-৪৩ কোপা ডেল রেতে বার্সেলোনার বিপক্ষে।

*টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড রিয়াল মাদ্রিদের বর্তমান দলটির (৪৬ ম্যাচ)।
*রিয়াল মাদ্রিদ ২৩৭টি ভিন্ন ক্লাবের বিপক্ষে খেলেছে। সবচেয়ে বেশি ২৩৩ ম্যাচ খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। সবচেয়ে বেশি ম্যাচে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে (১১২ ম্যাচ), সবচেয়ে বেশি গোলও করেছে এই ক্লাবটির বিপক্ষেই (৪৩৪ গোল)।

*১১৫ বছরে ৪৬ জন কোচ রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন। সবচেয়ে বেশি ম্যাচে কোচ ছিলেন মিগুয়েল মুনজ। সবচেয়ে বেশি শিরোপাও জিতিয়েছেন তিনিই (১৪টি)।

*এখন পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্টের সংখ্যা ১৮ জন। রিয়াল সবচেয়ে বেশি শিরোপা জিতেছে এখন যার নামে তাদের ঘরের মাঠ, সেই সান্তিয়াগো বার্নাবু প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে (৩২টি)।

সূত্র: রাইজিংবিডি