ছবিঘর

জন্মদিনে মান্নতেই দেখা দেবেন শাহরুখ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামীকাল শাহরুখ খানের ৬০তম জন্মদিন। এই দিনে প্রতিবারই ‘মান্নত’-এর সামনে ভিড় করে হাজারো ভক্ত। তাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করেন অভিনেতা। এবারের জন্মদিনে তেমনটা ঘটবে কি না, তা নিয়ে ছিল সংশয়।

কারণ কয়েক মাস ধরে মান্নতের সংস্কার চলায় খান পরিবার গিয়ে উঠেছেন ভাড়া বাসায়।
তবে সংশয় কাটিয়ে দিলেন শাহরুখ নিজেই। এক্স-এ এক ভক্ত তাঁর কাছে জানতে চান, ‘স্যার, এ বছর মান্নতে ভক্তদের দেখা দিতে আসবেন?’ জবাবে এসআরকে লেখেন, ‘হ্যাঁ, আসব তো। তবে এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।