ছবিঘর

জন্মদিনে চমকে দিলেন

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিজের ৬০তম জন্মদিনে রীতিমতো চমকে দিলেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। ‘কিং’-এর আনুষ্ঠানিক ঘোষণা তো দিলেনই, পাশাপাশি প্রকাশ করেছেন ছবিটির টিজার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে শাহরুখকে। ছবিতে আছেন সুহানা খানও।

মেয়ের সঙ্গে এই প্রথম পর্দায় দেখা যাবে ‘কিং খান’কে। গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন শাহরুখ। ১ মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে শাহরুখ খানকে দেখা গেছে একেবারে নতুন লুকে। ধূসর চুলে এভাবে আগে কখনো অভিনেতাকে পাওয়া যায়নি।
দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে বলেন, ‘কত রক্ত বইছে মনে নেই। খারাপ নাকি ভালো—দেখিনি। কেবল দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরো থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।