সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জনস্বাস্থ্যের জন্য আর ‘হুমকি’ হবে না জিকা: হু

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জনস্বাস্থ্যের জন্য আর ‘হুমকি’ হবে না জিকা: হু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনস্বাস্থ্যের জন্য জিকা ভাইরাস আর ‘হুমকি’ হবে না বলে আশ্বস্ত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। মশাবাহিত রোগটি ২০১৬ সালে বিশ্বস্বাস্থ্যের জন্য আতঙ্কের অন্য নাম হয়ে দাঁড়ায়। জিকা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী অনেক শিশু ছোট মাথা নিয়ে জন্মায়।

 

এদিকে ফ্লোরিডায় জিকা আক্রান্ত রোগীর কথা জানা গেছে, যা আমেরিকার মূল ভূখণ্ডে ভাইরাসটি প্রবেশের বার্তা বলে ধারণা করা হচ্ছে।

 

ভাইরাসটি জনস্বাস্থ্যের জন্য এখন আর হুমকি নয় উল্লেখ করে এ বিষয়ে এক বিবৃতিতে হু জানায়, এক সময় মহামারী আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটি নিয়ে অনেক রহস্য উদঘাটন হয়েছে। অনেক কিছু এখনও অবশিষ্ট।

 

হু’র জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের সহকারী পরিচালক ড. পিটার সালামা বলেন, শঙ্কা এখনও কাটেনি, আমরা বিষয়টি হেলাফেলাও করছিনা। তবে জিকা ভাইরাস নিয়ে আর আমাদের জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না এমনটা আশা করা যায়।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে জিকা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে হু।

সূত্র: বাংলা নিউজ