সদ্য প্রকাশিত
রাজনীতি

জনসভায় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে গান

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জনসভায় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে গান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সমাবেশ শুরুর আগে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে গাওয়া হচ্ছে জাতীয় সংগীত ও বিভিন্ন দেশাত্মবোধক গান।

রাজধানী ও তার আশেপাশের জেলাগুলো থেকে আসা আওয়ামী লীগ ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতা-কর্মীরা গান উপভোগ করছেন। অনেকে গানে গানে সুর মেলাচ্ছেন। সুশৃঙ্খলভাবে যোগ দিচ্ছেন সভাস্থলে। জনসভাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও তার আশপাশের এলাকাজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

 

 

সূত্র :রাইজিংবিডি