আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের প্রতিটি দেশেই দিবসটি পালন করা হয়। ১৮৮৯ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর গভর্নিং কাউন্সিল জনসংখ্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপি এই দিবসটি চালু করে থাকেন। প্রতিবছরের ন্যায় এই বছরও আমাদের দেশে দিবসটি পালিত হবে। দিবসটির কথা মনে হলেই স্মরন হয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যার সুফল ও কুফল দিকগুলো। পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাওয়া যায় বিভিন্ন দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে ও তার ফলে সৃষ্ট ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো। অধিক জনসংখ্যার ফলে তাদের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বেশী দেখা দিচ্ছে। মূল্যবোধের অবক্ষয়ের ফলে তাদের সামাজিক সংহতিও নষ্ট হচ্ছে। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরছে। অর্থনীতিবিদ প্রফেসর নার্কাস এর ‘দারিদ্যের দুষ্টচক্রে’ সেসব দেশ জর্জরিত হয়, সেজন্য তারা উন্নয়নের দিকে যাত্রা করতে পারছে না। অপরদিকে যারা উপলদ্ধি করে জনসংখ্যা দেশের সার্বিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রধান উপাদান। তারা জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তা-ভাবনা করে না। বর্তমানে তারাও চায় যেন তাদের দেশে জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি হোক। জনসংখ্যা বিভিন্ন প্রশিক্ষন ও কারিগরি জ্ঞানের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে পারলে দেশ উন্নত হবে। একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়গুলো হলো দারিদ্রতা, বেকারত্ম, শিক্ষার অভাব, সামাজিক মূল্যবোধের অভাব ইত্যাদি। জনসংখ্যাকে বিভিন্ন কারিগরি জ্ঞানের মাধ্যমে প্রশিক্ষিত করতে পারলে এসব সমস্যা অতিসত্তর দুর করা সম্ভব। এতে প্রত্যেক মানুষই সাবলম্বি হয়। জনসংখ্যা তখন কোন দেশের জন্য বোঝা হয়ে থাকে না। তারা তখন জনশক্তিতে পরিনত হয়। মূলত জনশক্তি তৈরী করতে হলে আমাদের যুবক শ্রেণীর জনগোষ্ঠিকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করতে হবে। কেননা বিশ্বের বেশীরভাগ মানুষই যুবক। উন্নয়নমূলক কাজে যুবসমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষিত যুবসমাজ প্রতিটি দেশের উন্নয়নের চাবিকাঠি। তাই জনসংখ্যাকে বোঝা না মনে করে তাদের সঠিক ব্যবহার নিশ্চিত করলে তা দেশের জন্য আশির্বাদ হয়ে আসবে।
৭ জুলাই, ২০১৮ ইং তারিখ পর্যন্ত worldmeters.info তে পাওয়া যায় বিশ্বের জনসংখ্যা প্রায় ৭৬৩ কোটি। প্রতিদিন জনসংখ্যার বাড়ছে ৪৪ হাজার ও বছরে বাড়ছে ২৪ লক্ষ ৭৯ হাজার। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের প্রথম স্থান অধিকারি দেশ চীন, দ্বিতীয় স্থানে আছে ভারত। বাংলাদেশ আছে অষ্টম সারিতে। চীনের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৪৩ কোটি, যা মোট বিশ্বের জনসংখ্যার ১৮.৫৪ শতাংশ। কিন্তু চীনে জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেলেও তারা সেসব বিষয়ে তারা তেমন কোন কর্ণপাত করে না। কেননা তাদের জনসংখ্যাকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন করতেও সফল হয়েছে। ফলে তাদের দ্রুত থেকে আরো দ্রুততর গতিতে উন্নত হচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতের জনসংখ্যা প্রায় ১৩৫ কোটি। এই জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৭ শতাংশ। তবে ভারত এত জনসংখ্যা দিয়েও পুরোপুরি উন্নত পারে নি। কারন তাদের মধ্যে উপরোক্ত সমস্যগুলো বিদ্যমান রয়েছে। তবুও তারা চিকিৎসা ও প্রযুক্তিতে অনেক দুর এগিয়ে গেছে। বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। এদেশের জনসংখ্যা প্রায় ১৬ থেকে ১৭ কোটি। এদেশে জনসংখ্যা বাড়লেও বেশীরভাগই তাদের আত্মকর্মসংস্থান তৈরী করে নিয়েছে। এতে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, অন্যদিকে সামাজিক ব্যাধি সহ সকল নেতিবাচক প্রভাবগুলো দুর হচ্ছে। ফলে তারা নিজেরা স্বনির্ভর হচ্ছে ও অন্যরা তাদের দ্বারা উপকৃত হচ্ছে। ২০১৫-২০১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১৪৬৫ ডলার ও ২০১৬-২০১৭ অর্থবছরে ছিল ১৬০২ ডলার। ২০১৭-২০১৮ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ১৭৫২ ডলার। অতএব, এই ধারনা সুস্পষ্ট যে প্রতিনিয়ত এদেশে আর্থিক উন্নয়ন ঘটছে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশ গুটিকয়েক জনের প্রচেষ্টায় উন্নত হয় না। দেশকে উন্নয়নের সকল জনগনের প্রচেষ্টার প্রয়োজন। সেজন্য সকল জনগনকে দক্ষ করে তোলার চেয়ে অন্য কোন বিকল্প উপায় নেই। দক্ষ জনগোষ্ঠি দিয়ে সকল উন্নয়নমূলক কর্মকান্ড সম্ভব।

বাংলাদেশের জনসংখ্যার উন্নয়নের জন্য বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। ‘একটি বাড়ি একটি খামার’ সেই প্রকল্পের মধ্যে একটি। তাছাড়াও যুব উন্নয়নের অধিদপ্তরে নানান ক্ষেত্রে যেমন- কম্পিউটার অ্যাপ্লিকেশন, মৎস চাষ, বুটিক সহ আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। যার ফলে দেশের বিভিন্ন শিক্ষিত ও অশিক্ষিত মানুষেরা এই প্রশিক্ষন নিয়ে স্বনির্ভরতা অর্জন করছে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ক্ষুদ্র ঋনও দেওয়া হয়। যা দিয়ে অনেক দরিদ্র পরিবার সাবলম্বি হয়েছে। আমি সমাজকর্ম বিভাগের একজন ছাত্র হিসেবে চতুর্থ বর্ষের মাঠকর্মে কাজ করতে গিয়ে দেখি অনেকেই প্রশিক্ষণ নিয়ে বর্তমানে কর্মসংস্থানের বিভিন্ন দিক খুজে পেয়েছে। পুরুষের পাশাপাশি নারীরা অর্থ উপার্জনে এখন সক্রিয় হয়ে উঠেছে। সর্বোপরি সকল মানুষের মেধাকে কাজে লাগাতে পারলে জনসংখ্যা আর বাধা হয়ে দাঁড়াবে না। জনসম্পদ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সুসংহত করবে। তবে অচিরেই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে নিজেকে পরিচিত করবে।
লেখক: মনিরুজ্জামান শেখ রাহুল










