সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার হবে: রাশেদ প্রধান

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার হবে: রাশেদ প্রধান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার হবে। দুঃখের সাথে বলতে হয় সরকার শুধুমাত্র জুলাই গণহত্যার বিচার শুরু করে বাকি সব গণহত্যার বিচারকে অবহেলা করেছে। বিচারের অপেক্ষায় নীরবে নিভৃতে কাঁদছে লগি-বৈঠা, পিলখানা, শাপলা, মোদি বিরোধী আন্দোলনে গণহত্যার শিকার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ২৮ অক্টোবর লগি-বৈঠা গণহত্যা দিবস উপলক্ষে যুব জাগপা আয়োজিত “আওয়ামী অপরাজনীতির বর্বরোচিত ইতিহাস ও আগামীর রাজনীতি” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, ফরিদপুর জেলা সমন্বয়ক নাসির উদ্দিন, যুব জাগপা কেন্দ্রীয় নেতা জনি নন্দী, ডালিম হোসেন, খান আতাউর রহমান আদর, জাগপা ছাত্রলীগ নেতা এনামুল হক প্রমুখ

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন