অর্থ ও বাণিজ্য

জঙ্গি সহায়তা জন্য পাকিস্তানের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক বন্ধের নির্দেশ আমেরিকার

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত ৪০ বছর কাজ করলেও পাকিস্তানের হাবিব ব্যাংকের নিউইয়র্ক শাখা বন্ধের নির্দেশ দিল মার্কিন ব্যাংক নিয়ন্ত্রক৷ কারণ বার বার জঙ্গিদের আর্থিক সহায়তা এবং অর্থ পাচারের বিষয়ে অভিযোগ থাকলেও তাতে কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেই পাকিস্তানের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংকে এমন নির্দেশ৷

নিউইয়র্ক ব্যাংকিং আধিকারিকদের বক্তব্য, পাকিস্তানের বৃহত্তম এই বেসরকারি ব্যাংকটি অবহেলা করেছে সম্মতিগত নজরদারি সমস্যা যারফলে অর্থ পাচার, জঙ্গি কার্যকলাপ বাড়ছে৷ রাষ্ট্রের অর্থ দফতর যারা বিদেশি ব্যাংক নিয়ন্ত্রণ করে তারাও এই ব্যাংকে চপেটাঘাত করেছে ২২৫ মিলিয়ন ডলার জরিমানা করে৷ তবে এই অংকটা আগের তুলনায় অনেক কম কারণ প্রথমে ৬২৯.৬ মিলিয়ন ডলার জরিমানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল৷

১৯৭৮ সালে থেকে হাবিব ব্যাংক মার্কিন মুলুকে ব্যবসা করেছে, তবে ২০০৬ সালেই নির্দেশ দেওয়া হয়েছিল বেআইনি লেনদেন রুখতে কড়া ব্যবস্থা নিতে কিন্তু তাতে ব্যর্থ হয়৷ নিউ ইয়র্ক নিয়ন্ত্রক সংস্থাগুলি জানিয়েছে, সৌদির বেসরকারি ব্যাংক আল রাজহি ব্যাংকের সঙ্গে হাবিব ব্যাংক বেশ কিছু বিলিয়ন ডলার লেনদেন হয়েছে যার সঙ্গে আল কায়দার যোগ রয়েছে বলে রিপোর্ট করা হলেও এই ভাবে অর্থ পাচার আটকাতে যথাযথ ব্যবস্থা নেয়নি৷ এই ব্যাংককে বেশ কয়েক বার শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হলেও তাতে ব্যর্থ হয়েছে৷