সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২২১ মিনিট পড়া
জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গি সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, সেখানে জঙ্গি সদস্য রয়েছে।

তিনি আরও বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।