ইবি প্রতিনিধি:
গুলশান শোলাকিয়াসহ সারাদেশে জঙ্গি হামলা ও সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার পর এবার ভিন্নধর্মী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
তারা প্রতিটি অনুষদের প্রতিটি বিভাগে বিভাগে জঙ্গি বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচী পালন করছে বলে জানা গেছে।


গত ১৪ জুলাই থেকে এ কর্মসূচী শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জঙ্গি বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচী পালন করে তারা। এ সময় শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কর্মসূচীতে প্রধান আলোচক ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অমিত কুমার দাস।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, আনিচুর রহমান আনিচ, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবুসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
স/শ









