সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

জঙ্গলে ঘেরা লজে বসত মধুচক্রের আসর

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৮১ মিনিট পড়া
জঙ্গলে ঘেরা লজে বসত মধুচক্রের আসর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গলে ঘেরা একটি বাড়ি৷ এলাকার মানুষ জানতেন ওই বাড়িটি আসলে একটি লজ৷ বক্সার জঙ্গলে বেড়াতে পর্যটকদের থাকার জন্যই ওই লজ তৈরি হয়েছে৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, আসলে তাঁরা ভুল জানতেন৷ পর্যটনের আড়ালে ওই লজে রোজ বসানো হত মধুচক্রের আসর৷ চলছিল দেহব্যবসা৷ শুধু সেই কারণে নিত্যনতুন ছেলেমেয়েরা সেখানে ভিড় জমাত৷

সম্প্রতি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে৷ তখনই তাঁরা ওই লজে হাজির হন৷ হামলা-ভাঙচুর চালান৷ লজের প্রায় প্রতিটি ঘরের আসাবাব পত্র ভাঙচুর করা হয়৷ হামলার সময় এক যুবক ও যুবতীকে ধরেও ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ তবে ধরা যায়নি লজের মালিককে৷ তিনি সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ৷

ঘটনাস্থল আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া জঙ্গলের পানিঝোরা বনবস্তি৷ সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তজেনা ছড়ায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালচিনি থানার পুলিশ৷ তারা ওই দু’জন যুবক-যুবতীকে আটক করেছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

যদিও স্থানীয় মানুষ পুলিশের ভূমিকাতেও ক্ষুব্ধ৷ তাঁদের দাবি, পর্যটনের আড়ালে দেহব্যবসা চালানো হচ্ছিল৷ এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল৷ বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ তাই গ্রামবাসী ভাঙচুর চালিয়েছে বলে তাঁদের দাবি৷ যদিও পুলিশের তরফে উদাসীনতার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে৷ কলকাতা 24