সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় শিক্ষাবৃত্তির চেক প্রদান

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় শিক্ষাবৃত্তির চেক প্রদান

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় প্রবাসী’র মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নওগাঁয় চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক প্রবাসীর সন্তানকে ২১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রাজশাহীর আওতায় রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলায় যে শিক্ষাবৃত্তি পেয়েছে তারই অংশ হিসেবে নওগাঁ শহরের হাট-নওগাঁ এলাকার দুবাই প্রবাসী আখতারুজ্জামানের মেয়ের রাবেয়া জান্নাতের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ মাজেদা ইয়াসমিন।

রাবেয়া জান্নাত বর্তমানে নওগাঁ সরকারী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমশিনার দেবাশীষ ঘোষ, রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান এবং ম্যান পাওয়ার সার্ভে অফিসার আব্দুল বাতেন খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ বছর রাজশাহী জেলার ১ জন, নাটোর জেলার ৪ জন এবং নওগাঁ জেলার ১ জন শিক্ষার্থীর  মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

 

স/আ