সিল্কসিটিনিউজ ডেস্ক:
ধর্ষকের থেকে রেহাই পেতে প্রতিবেশী যুবকের পুরুষাঙ্গ কেটে দিলেন বছর কুড়ির এক তরুণী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ শাহজি উমাপ তরুণীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।

জানা গিয়েছে, যুবকের নাম সামশের শেখ। গত ১৫ অগস্ট সে চাকরির প্রলোভন দেখিয়ে একটি ওয়ার্কশপে আমন্ত্রণ জানায় মুম্বই-এর ওই তরুণীকে। তরুণী সেখানে আসার পর সে চড়াও হয় তাঁর উপর। স্বাধীনতা দিবস উপলক্ষে মাইকে জোর গান চলায় ওই তরুণীর চিৎকার কেউ শুনতে পাননি। বাঁচার রাস্তা খুঁজছিলেন তিনি। হঠাৎই অদূরে একটি ব্লেড পড়ে থাকতে দেখেন। আর দ্বিতীয়বার ভাবেননি। যুবক ধর্ষণে উদ্যোগী হলে ওই ব্লেড চালিয়ে দেন যুবকের পুরুষাঙ্গে।
এরপর রক্তাক্ত অবস্থায় যুবককে ঘরে রেখেই পালান তরুণী। খানিক বাদে পুলিশে খবর দেন। পুলিশ সামশেরকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে করা ধর্ষণের মামলার তদন্ত শুরু করেছে। এবেলা










