সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আইন আদালত

ছেলের মৃত্যুবার্ষিকীর দিনেও আদালতে যাবেন খালেদা

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
ছেলের মৃত্যুবার্ষিকীর দিনেও আদালতে যাবেন খালেদা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দিনেও জিয়া অরফানেজ ট্রাস্ট  ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বধবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে।

গতকাল মঙ্গলবার সানাউল্লাহ মিয়া আসামি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বুধবার মৃত্যুবার্ষিকী উল্লেখ করে এদিন যুক্তি উপস্থাপন মুলতবির আবেদন করেন। কিন্তু বিচারক বলেন, আপনাদের (খালেদা জিয়া) জামিন বুধবার পর্যন্ত বাড়িয়ে দিলাম। আপনাদের না আসলেও চলবে। তবে অন্যান্য আসামিদের পক্ষে মামলার কার্যক্রম চলবে।

তারপরও বুধবার দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে যাবেন।

উল্লেখ্য, প্রক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে গত ১৬ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আহসান উল্লাহ। তবে যুক্তি উপস্থাপন শেষ হয়নি।

গত ২০, ২১, ২৬, ২৭, ২৮ ডিসেম্বর এবং ৩, ৪, ১০ ও ১১ জানুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা।

এর আগে গত ১৯ ডিসেম্বর দুদকের দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের ৭ বছরের কারাদণ্ড দাবি করেন।

রাইজিংবিডি