সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

ছিলেন ২৩ বছরের তরুণী, রাতারাতি হয়ে গেলেন বৃদ্ধা!

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২০১ মিনিট পড়া
ছিলেন ২৩ বছরের তরুণী, রাতারাতি হয়ে গেলেন বৃদ্ধা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক টুকরো মাছ খেয়ে ২৩ বছরের তরুণী হয়ে গেলেন বৃদ্ধা।  অবিশ্বাস্য মনে হলেও অনেকটা এরকম ঘটনাই ঘটেছে তাইওয়ানে। ভারতীয় সংবাদমাধ্যম ‘জি নিউজ’ এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে এক মধ্যাহ্নভোজে মাছ খেয়েছিলেন তাইওয়ানের ডেলটা অঞ্চলের বেন ট্রি এলাকার বাসিন্দা থি ফুয়ং। এর পর থেকেই তার সারা শরীর চুলকাতে শুরু করে। শরীরে শুরু হয় অ্যালার্জিক রিঅ্যাকশন। বিগত ১২ বছরে নানা চিকিৎসা করলেও কোনো লাভ হয়নি।  অ্যালার্জির জন্য ধীরে ধীরে বুড়িয়ে যেতে থাকেন তিনি।

চিকিত্সকরা জানিয়েছে, বিরল লাইপোডিসট্রফি অসুখে আক্রান্ত ফুয়ং। এই সিনড্রোমের চিকিৎসা নেই বললেই চলে। সারা বিশ্বে প্রায় দুই হাজার মানুষ এই বিরল রোগে আক্রান্ত। এই অসুখে ত্বকের নিচে পুরু ফ্যাটি টিস্যুর স্তর তৈরি হয়। যার ফলে চামড়া ঝুলে যায়। রোগী বুড়ো হয়ে যেতে শুরু করে।