সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ছাত্রলীগ ছিল আ.লীগের লাঠিয়াল বাহিনী: খায়রুল কবির খোকন

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ছাত্রলীগ ছিল আ.লীগের লাঠিয়াল বাহিনী: খায়রুল কবির খোকন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। তাই সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। দেশের জনগণ দেখেছে, এই ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কিরকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

তিনি শুক্রবার সন্ধ্যায় করিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় কর্মিসভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্য নেতাকর্মীরা।

 

সূত্র: যুগান্তর