সদ্য প্রকাশিত
রাজনীতি

ছাত্রলীগের জাতীয় সম্মেলন ১১-১২ মে

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
ছাত্রলীগের জাতীয় সম্মেলন ১১-১২ মে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

এ সময় জানানো হয়, কেন্দ্রীয় সম্মেলনের আগে ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

যুগান্তর