সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি সভা

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি সভা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল, মৌলভীবাজার ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোববার র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান, টাঙ্গাইলে র‌্যালি শেষে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব এমএ বাতেন। বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজিন আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। মৌলভীবাজারে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার নেতৃত্বে সমাবেশ ও র‌্যালি হয়েছে।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছাল আহমদ, মিজানুর রহমান মিজান, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, মনোয়ার আহমেদ রহমান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন আহমদ, জেলা যুবদলের নেতা এমএ নিশাত, জেলা ছাত্রদলের সহসভাপতি ইছহাক আহমেদ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে র‌্যালি হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য শাহজাহান সাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাস চকদার ঝুলন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল হক।

 

সূত্র: যুগান্তর