সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ছাগলের দেখাদেখি কফি খেতে শেখে মানুষ!

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৯২ মিনিট পড়া
ছাগলের দেখাদেখি কফি খেতে শেখে মানুষ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বে সর্বপ্রথম কে কফির স্বাদ নিয়েছিলো? ধারণা করা হয়, কফির স্বাদ সবার আগে পেয়েছিলো কয়েকটি ছাগল!

কফির জন্মস্থান আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। বলা হয়, ৯ম শতকে কালদি নামে ইথিওপিয়ার এক বাসিন্দা একদিন লক্ষ্য করেন, তার ছাগলগুলো কেমন অদ্ভুত আচরণ করছে। তিনি বেশ বিচক্ষণ লোক ছিলেন। লক্ষ্য করে দেখলেন, প্রতিবার সেই ছাগলগুলো একটি বিশেষ গাছের লাল লাল চেরি জাতীয় ফল খাওয়ার পরই এমন আচরণ করছে। এরপর তিনি নিজেও ফলগুলোর একটি খেলেন এবং ধারণা করা হয় তিনিই প্রথম মানুষ যিনি ক্যাফেইন নামক বস্তু মানুষের শরীরে কী প্রভাব ফেলতে পারে তা অনুভব করেন।

ফলটি খেয়ে তিনি নিজেকে তাজা ও উদ্যমী অনুভব করেন এবং কয়েকটি ফল তার গ্রামের ধর্মীয় নেতাদের কাছে এনে দেন। কিন্তু তারা সেগুলো আগুনে ফেলে দিলেন। এর ফল কিন্তু আরও উল্টো হলো। আগুনে পুড়ে এর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো। এরপর স্থানীয়রা পানিতে মিশিয়ে তৈরি করে ফেললো পৃথিবীর প্রথম কফির তৈরি পানীয়।

এটি একটি লোককথা, তবু ইথিওপিয়া এখনও কফির জন্য বিখ্যাত। তবে কফির যে জনপ্রিয়তা তারজন্য সবচেয়ে বেশি অবদান আরবদের বিশেষ করে মুসলিমদের। ১৩০০ সালের দিকে আরবরা তৈরি করেন রোস্টেড কফি। আর পৃথিবীর প্রথম কফির দোকান তুরস্ক, মিশর, সিরিয়া, পার্সিয়াতে দেখা যায়। ইউরোপে ১৭০০ সালের আগে কফির দেখাই পাওয়া যায়নি!

আরবরা বিশ্বে কফির পরিচয় ঘটিয়েছে আর ইথিওপিয়াতে কফির সূত্রপাত হয়েছে। এখনও ইথিওপিয়ার ১ কোটি ২০ লাখ মানুষ কফির চাষ করেন।