সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ছবিতে নেপালে পুড়ে ছাই হয়ে যাওয়া গণমাধ্যম সংস্থা

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
ছবিতে নেপালে পুড়ে ছাই হয়ে যাওয়া গণমাধ্যম সংস্থা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেপালে মঙ্গলবারের বিক্ষোভে নৈরাজ্যপূর্ণ ও সহিংস কার্যকলাপের লক্ষ্যবস্তুতে পরিণত হয় দেশের প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান ছাড়াও সরকারি, সরকারি-বেসরকারি সম্পদ। এই ঘটনার ধারাবাহিকতায় বিক্ষোভকারীরা নেপালের বৃহৎ গণমাধ্যম সংস্থা কান্তিপুর মিডিয়া গ্রুপকেও হামলার লক্ষ্যবস্তু করে।

বিক্ষোভকারীরা থাপাথলিতে অবস্থিত কান্তিপুর মিডিয়া গ্রুপের কার্যালয়ে প্রবেশ করে তাতে অগ্নিসংযোগ করে। আগুনে কান্তিপুরের নিউজরুম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, কম্পিউটারগুলো পুড়ে ছাই হয়ে পড়ে।

তবে এই বিঘ্ন সত্ত্বেও কান্তিপুরের সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দিন-রাত খবর সরবরাহ করে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের কারণে অনলাইন সংস্করণ ‘ইকান্তিপুর’-এর সার্ভারে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় কান্তিপুর সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় বুধবার বিকেলে ভাঙা কাচ পড়ে একজন আহত হন।

কান্তিপুর মিডিয়া গ্রুপের অধীনে নেপালের বেশ কিছু জনপ্রিয় সংবাদমাধ্যম রয়েছে।

উইকিপিডিয়ার তথ্য অনুসারে, নেপালি ভাষার দৈনিক কান্তিপুর, ইংরেজি ভাষার দৈনিক দ্য কাঠমাণ্ডু পোস্ট, নেপাল ম্যাগাজিন, সাপ্তাহিক নামের ট্যাবলয়েড ও নারী ম্যাগাজিন কান্তিপুর মিডিয়া গ্রুপের মালিকানাধীন।