
সিল্কসিটিনিউজ ডেস্ক:

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দূর্গাপুর নোয়াপাড়া এলাকার ওই ডোবা থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, চোর বলে সন্দেহ করার জেরে ওই শ্রমিককে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে হত্যা করে আরেক শ্রমিক। এরপর মরদেহ বস্তায় ভরে পাশের একটি ডোবায় লুকিয়ে রাখে।
পুলিশের কর্মকর্তা কামরান হোসেন জানান, গতকাল সোমবার বিকেলে মোস্তাকিন মিয়া নামে রংপুরের এক ব্যক্তি তার বড় ভাইকে পাওয়া যাচ্ছে না মর্মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য-প্রযুক্তির সহয়তায় সন্দেহভাজন নাহিদ নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাহিদ মনজুরুলকে হত্যা করেছে বলে জানায়। এরপর রাতে নাহিদের দেওয়া তথ্যে পুলিশ ডোবা থেকে মনজুরুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। কালের কণ্ঠ









