লাইফ স্টাইল

চোখ ফুলে যেতে পারে বিভিন্ন কারণে

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২০২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানবদেহের অঙ্গগুলোর মধ্যে চোখ খুব বেশি সংবেদনশীল। বিভিন্ন কারণে অনেকেরই চোখ ফুলে যেতে পারে। এ অবস্থায় চোখের চারপাশ বিশেষ করে চোখের পাতা ও অক্ষিগোলকের টিস্যু ফুলে ওঠে এবং ফোলা স্থানটি লাল বা গাঢ় বর্ণ ধারণ করে। কিছুটা চুলকানি থাকে। ইনফেকশন বা চোখে আঘাত পাওয়ায় এ লক্ষণ দেখা দিতে পারে। তবে যে কোনো কারণে চোখে প্রদাহ দেখা দিলেও চোখ ফুলে যাওয়ার আশঙ্কা

এ ছাড়াও শরীরে পানি আসার কারণেও এ সমস্যা দেখা দেয়। রোগটি পাফি আইজ (puffy eyes) নামে পরিচিত। চোখ ফুলে যাওয়ার কারণগুলোর মধ্যে যে এ লক্ষণ বেশি দেখা যেতে পারে তা হলো- অ্যালার্জিজনিত কনজাঙ্কটিভাইটিস, অ্যালার্জি, ক্যালাজিয়ন, কনজাঙ্কটিভাইটিস, কনট্যাক্ট ডার্মাটাইটিস, কর্নিয়া ইনফেকশন, বদহজম, ভাইরাসজনিত কনজাঙ্কটিভাইটিস, কর্নিয়াল অ্যাব্রেশন, চোখে বাহ্যিক বস্তু ইত্যাদি।

এ ছাড়াও দেখা দিতে পারে চোখে লালভাব, চোখে ব্যথা হওয়া, ত্বকের ফুসকুড়ি, চোখ দিয়ে পানি পড়া, চোখ থেকে সাদা বর্ণের তরল জাতীয় পদার্থ বের হওয়া, অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া, চোয়াল ফুলে যাওয়া, চোখ জ্বালাপোড়া করা, চোখ দিয়ে রক্ত পড়া ইত্যাদি। তবে চোখ ফুলে যাওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার কারণ হতে পারে হরমোনগত বা আবহাওয়াজনিত কারণ বা অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়ার কারণে আসতে পারে শরীরে পানি। পর্যাপ্ত ঘুমের অভাবও এ রোগের কারণ হতে পারে।

চর্মরোগ বা অ্যালার্জি এবং বংশগত কারণেও কারো কারো চোখ ফুলে যায়। এ ক্ষেত্রে করণীয় হলো-ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুতে নিতে পারেন। খাবারে লবণের পরিমাণ সীমিত করতে হবে। ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। দেহের জৈবিক কার্যাবলি স্বাভাবিক রাখতে এ ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতেই হবে।

অ্যালার্জির কারণে চোখ ফুলে গেলে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে, এমন জিনিস এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। ভিটামিন-এ এবং কে ছাড়াও অ্যালোভেরাযুক্ত ক্রিম ব্যবহার করলেও উপকার পাওয়া যেতে পারে।

লেখক : সাবেক বিভাগীয় প্রধান; চক্ষুরোগ বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

চেম্বার : আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। ০১৫৫২৪০৯০২৬, ০১৭১০৭৩৬০০৮