সিল্কসিটিনিউজ ডেস্ক:
কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব মৌনী রায়। কিছুদিন পরপরই কাজের নতুন আপডেট, ঘুরে বেরোনোর ছবি, এমনকী অনেক সময় কমেন্টে ফ্যানদের মন্তব্যের জবাবও দেন। তবে শুক্রবার নিজের একটি পোস্টের কমেন্ট সেকশনে তার চেহারা নিয়ে এক কটূক্তির জবাব দিয়েছেন।
মৌনী সম্প্রতি ইনস্টাগ্রামে তার কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যা হাজারও লাইক এবং মন্তব্যে ভরপুর।

তবে এরমধ্যে কেউ কেউ তার চেহারা নিয়ে কটূক্তি করেন। বিশেষ করে তার মুখের ‘প্লাস্ট্ক সার্জারি’ নিয়ে আক্রমণ করেন। একজন লিখেছেন, ‘সত্য বরাবরই কটু! আপনাকে তা মানতেই হবে, সে আপনি যেই হোন না কেন। আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জন বেছে নেওয়া’।
মৌনির নজর এড়ায়নি এই মন্তব্যটি। তিনি জবাব দিয়ে লিখেছেন, ‘জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালোবাসা দিতে এবং আপনার কাজ সম্পর্কে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকুন। অন্যথায় এটা এতটাও মূল্যবান নয়।
যদিও এত কিছুর পরেও অনেকেরই দাবি, প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়। যা শুরু হয়েছিল, ‘ভূতনী’র ট্রেলার লঞ্চে। সেখানে তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। চোখের পাশে ফুলে উঠেছে। বদলে গেছে মুখ।
বলিউডের অন্দরের খবর, এর আগেও নাকি একাধিকবার প্লাস্টিক সার্জারির সাহায্য নিতে হয়েছে মৌনিকে।
যদিও তা নিয়ে প্রশ্ন করা হলে, মৌনি জানান, ‘কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এই সব মন্তব্যে মনযোগ না দিলেই হল। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।’









