সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

চুয়াডাঙ্গায় ২ সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় ২ সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলষ্টেশন সংলগ্ন এলাকায় মাদক সেবনকারীদের ছবি তুলতে গিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক নূরুল আলম বাকু ও মাসিক নির্ভিক পত্রিকার সাংবাদিক সাংজিব হাসান রাজুকে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত সাংবাদিক বাকু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে দৈনিক ইনকিলাব পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি। আর রাজু একই উপজেলার আজমপুর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মাসিক নির্ভিক পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক ষ্টেশন সংলগ্ন এলাকায় ছয় থেকে সাত জন যুবক মাদকসেবন করছিল। এসময় সাংবাদিক নুরুল আলম বাকু ও রাজিব হাসান রাজু তাদের ছবি দূর থেকে ক্যামেরায় ধারণ করে। এ খবর জানতে পেরে দুর্বত্তরা তাদের ঘিরে ফেলে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ক্যামেরায় ধারণ করা ছবি নষ্ট করে ক্যামেরা ফেলে চলে যায়। স্থানীয়রা সাংবাদিকদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল জানান, ‘যুবলীগ নেতা আব্দুর রহমানের ভাইসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।