সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

চুরি করা ড্রোন চীন রাখুক, আমাদের দরকার নেই: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চুরি করা ড্রোন চীন রাখুক, আমাদের দরকার নেই: ডোনাল্ড ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন “ওয়াশিংটনের উচিত চীনের জব্দ করা মানুষবিহীন ডুবোযানটি ফেরত না নিয়ে সেটি চীনের কাছেই রাখতে দেওয়া”।

এর আগে তিনি চীনকে অভিযুক্ত করে বলেন ‘মার্কিন ডুবোযানটি তারা চুরি করেছে’।

 

দক্ষিণ চীন সাগরে চালকবিহীন একটি মার্কিন ডুবোযান আটক করার পর চীন সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের নজরদারি বন্ধের আহ্বান জানায়।

 

পেন্টাগনও বলে যে, বৈজ্ঞানিক গবেষণা কাজের অংশ হিসাবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল এবং আটককৃত ডুবোযানটি ফিরিয়ে দেয়ার জন্য চীনের কাছে দাবিও জানায় মার্কিন কর্মকর্তারা।

 

এরপর ডুবোযানটি ফেরতের বিষয়ে বেইজিংয়ের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানায় পেন্টাগন।

 

কিন্তু টুইটারে ডোনাল্ড ট্রাম্পের ‘মার্কিন ডুবোযান চুরি’ সংক্রান্ত মন্তব্য বিষয়টিকে জটিল করে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো চীনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

 

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক কালের ইতিহাসে দুটো দেশের মধ্যে এটাই সবচেয়ে বড়ো সামরিক ঘটনা।

সূত্র: বিবিসি বাংলা