সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

চুরির পর ক্ষমা চেয়ে গহনা ফেরত দিল চোর!

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৮১ মিনিট পড়া
চুরির পর ক্ষমা চেয়ে গহনা ফেরত দিল চোর!

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বাড়ি ফাঁকা রেখে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চলে যায় ভারতের একটি পরিবার। এই সুযোগে ফাঁকা বাড়ির পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ে এক চোর। আলমারির লকার ভেঙে আংটি, কানের দুল ও লকেট নিয়ে পালিয়ে যায় সে।

বিয়ের আনন্দ উপভোগ শেষে সদস্যরা ফিরে এসে বাড়ির জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে বুঝতে পারেন যে তাদের বাড়িতে চুরি হয়েছে। বিষয়টি থানায় অবহিত করেন তারা।

সোনার গহনা চুরির দুই দিনের মাথায় অনুশোচনায় ভুগতে শুরু করে ওই চোর। পরে ক্ষমা চেয়ে একটি চিরকুট লিখে হাতিয়ে আনা গহনাগুলো ফেরত দিয়ে যান তিনি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ জুলাই) ভারতের কেরালা রাজ্যের আমবালাপুজহা এলাকায়।

চোর চিঠিতে লিখেছেন, ‘আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে পুলিশের কাছে অভিযোগ করবেন না। প্রচণ্ড সংকটে পড়ে আমি এই ভুলটি করেছিলাম’।

পুলিশ জানাচ্ছে, সোনার গহনা ফেরত দেওয়া ওই ব্যক্তির নামে কোনো মামলা নেওয়া হয়নি।