সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় পাখিভ্যানচালকের মৃত্যু

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৬১ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় পাখিভ্যানচালকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো মামলা করতে রাজি হননি। পরে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।