সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চুপ্পুকে রাষ্ট্রপতি কেন রাখলেন, সরকারকে প্রশ্ন মান্নার

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
চুপ্পুকে রাষ্ট্রপতি কেন রাখলেন, সরকারকে প্রশ্ন মান্নার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নাগরিক ঐক্যর সভাপতি মাহামুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ৮ আগস্ট সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি কেন রাখলেন? ছাত্র-জনতার আন্দোলনের মাষ্টারমাইন্ড বুঝলেন কিন্তু বিপ্লবী সরকার হয়ে বলতেন তার অধীনে শপথ নেব না। কিন্তু আপনি গনতান্ত্রিক পথে হাঁটলে? সাহাবুদ্দিন চুপ্পুকে কারা সরাচ্ছে না, বিএনপি নাকি সরকার?

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার (২৮ অক্টোবর) ‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন: গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মান্না বলেন, সংস্কার কাজ চলমান প্রক্রিয়া। কোনো সরকার যদি বলে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেবেন। তাহলে সেই সরকার সংস্কার কাজ বোঝে না। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা তা করে নির্বাচন দেওয়া। এজন্য নির্বাচনি ব্যবস্থা সংস্কার কাজে তাদের জোর দেওয়া উচিত। এখন পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও সংস্কার করতে পারেনি এই সরকার।

সভাপতির বক্তব্য সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? আমাদের মধ্যে ঐক্য বাড়ছে না বরং সন্দেহ ও বিভাজনের নানা দোলাচল বাড়ছে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়িয়ে ঐকমত্যে গড়ে তুলতে হবে। ছাত্রদের নানা দাবি নিয়ে চারদিকে বিভ্রান্তি শুরু হয়েছে। সরকারের নিরপেক্ষ জায়গা প্রশ্নবিদ হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সরকারের দড়ি সিঁড়ে যেতে পারে।

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে টেনে তিনি বলেন, নির্বাহী আদেশ কাউকে নিষিদ্ধ করলে গণেশ উল্টে গেলে অনেকেই নিষিদ্ধ আওতায় পড়তে পারেন। বরং তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। অতীতে অনেকে নিষিদ্ধ করলে তা বুমেরাং হয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য আকবর খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

 

সূত্র: যুগান্তর